ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

১৬ জুন ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১২:৪৫ PM
লাইনচ্যুত কমিউটার ট্রেনের ইঞ্জিন

লাইনচ্যুত কমিউটার ট্রেনের ইঞ্জিন © টিডিসি

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি আবারও জারিয়ার দিকে ছেড়ে যায় বলেও জানান ওই কর্মকর্তা। তবে এখনো লাইনচ্যুত হওয়া ইঞ্জিন উদ্ধারকাজ চলমান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬