গলাচিপায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

১৬ জুন ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পুরান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত  সাড়ে ৩টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,  রফিকুল ইসলাম, রাজিব খান, নিত্য দাস, মাসুদ পারভেজ ও সজিব খানসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ৫  ব্যবসায়ী হলেন, সুভাষ ধুপি (৭৫): লন্ড্রি ও সেলুন দোকান, রফিকুল ইসলাম মোল্লা (৫৫): বসতঘরসহ মুদিদোকান, ইব্রাহিম সর্দার (৬০): মুদিদোকান ও চায়ের দোকান, জাকির সর্দার (৬০): চায়ের দোকান। 
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখা গেলে স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বাজারটি নদী বেষ্টিত একটি বিচ্ছিন্ন চরে অবস্থিত। এই এলাকায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের বাধার সম্মুখীন হন স্থানীয়রা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. রফিক মোল্লা বলেন, রাতের আঁধারে সব কিছু শেষ হয়ে গেল। দোকানের পুঁজি, মালামাল—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পথে বসা ছাড়া উপায় নেই।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের প্রশাসনিক সহায়তা প্রয়োজন।  

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান,ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে আবেদন করলে সরকারিভাবে তাদের সহায়তা প্রদান করা হবে।  

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9