হাওরে বজ্রপাতে প্রাণ গেল কৃষক ও দুই মহিষের

১৫ জুন ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
বজ্রপাতে প্রাণ গেল কৃষক ও দুই মহিষের

বজ্রপাতে প্রাণ গেল কৃষক ও দুই মহিষের © টিডিসি ফটো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক। শনিবার (১৪ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে যান আলমগীর। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এদিকে একই সময়ে ওই ইউনিয়নেরই পৃথক একটি স্থানে বজ্রপাতে এক নারীসহ আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 0এ ছাড়া আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের গুইয়ারবন্দ এলাকায় বজ্রপাতে দুটি মহিষের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যক্তিরা এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্ব সতর্কতা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এসব ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

 

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9