কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ: আহত ৪

১৫ জুন ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ

সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ © টিডিসি ফটো

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে পেছন থেকে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টানেলের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মো. সাকি (২৫), আনিকা আক্তার (২৯), তার চার বছর বয়সী ছেলে জিহাম এবং সিএনজির চালক জাবেদ (৩৫)। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, মালবাহী ট্রাকটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। মোহাম্মদপুর এলাকায় এসে পেছন থেকে ট্রাকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার কোনো রোগী এখানে আসেনি। তারা হয়ত অন্যত্র চিকিৎসা নিয়েছেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬