ব্রাহ্মণবাড়িয়ায় ২১ অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের সহায়তা

১০ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ © টিডিসি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মেদ।

স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার প্রিন্স সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ আর্থিক সহায়তা পরিচালক (উপসচিব) শংকর কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকেরা পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তারা এ সহায়তাকে সাংবাদিক সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা এ সহায়তার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: ‘শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান’

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950