কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

০৬ জুন ২০২৫, ০২:২২ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ঈদুল আজহার নামাজ

ঈদুল আজহার নামাজ © টিডিসি ফটো

প্রতি বছ‌রের ন্যায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের সঙ্গে মিল রেখে কু‌ড়িগ্রা‌মের ফুলবা‌ড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বি‌ভিন্ন গ্রা‌মে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার (৬ জুন) সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত ঈদের জামায়া‌তে নামাজ আদায় ক‌রেন মুসল্লীরা।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, চিলমারী উপ‌জেলাধীর ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।

রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাও. হিজবুল্লাহ। জামায়াতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন।

এদিন রাজিবপুর উপ‌জেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল  মাদরাসার মাঠে মাও. আব্দুল হাকিমের ইমামতিত্বে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ৭০-৮০ নারী-পুরুষ নামাজ আদায় করেন।

ফুলবাড়ী উপ‌জেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন লোক ঈদের নামাজ আদায় ক‌রেন। নামাজে ইমামতি ক‌রেন মাও. আমিনুল ইসলাম। এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের স‌ঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে ভূরুঙ্গামারী উপ‌জেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রা‌মে। 

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬