চেঙ্গী নদীতে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

০৪ জুন ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
মাইশিং ত্রিপুরা

মাইশিং ত্রিপুরা © টিডিসি সম্পাদিত

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পার হলেও উদ্ধার হয়নি কিশোর মাইশিং ত্রিপুরা (১৭)। তাকে উদ্ধারে মঙ্গলবার (৩ জুন) বিকেলে থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৪ জুন) প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি । এদিকে তার সন্ধানে  নদীর কিনারে আজও ভেজা চোখে দাঁড়িয়ে আছে তার মা, পরিবার আর পাড়া-প্রতিবেশীরা।

জানা গেছে, নিখোঁজ ত্রিপুরা গাছবান এলাকার অমৃত পাড়ার বাসিন্দা তপন জ্যোতি ত্রিপুরার ছেলে।  মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অমৃত পাড়া এলাকায় ছোট ঝিরি থেকে মাছ ধরে ফিরছিল মাইশিং ও তার তিন বন্ধু। এ সময় তার তিন বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও, তিনই স্রোতের তোড়ে ভেসে গিয়েছেন। 

মাইশিং ত্রিপুরার বন্ধুরা বলেন, আমরা সবাই সাঁতরে পার হচ্ছিলাম। মাইশিং একটু পেছনে ছিল। হঠাৎ দেখি সে ডুবে যাচ্ছে। ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ বলেন,  প্রথমে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নেমেছিল, কিন্তু প্রবল স্রোতের কারণে তারা ব্যর্থ হয়েছে। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা থেকে অভিযান শুরু করে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত মাইশিংয়ের খোঁজ মেলেনি। চেঙ্গী নদীর পাড়ে জড়ো হওয়া মানুষদের চোখে এখন শুধুই প্রার্থনা, হয়তো ফিরে আসবে মাইশিং। পাহাড়ি নদীর বুক চিরে কোনো এক সময়ে হয়তো দেখা মিলবে তার—জীবিত কিংবা নিথর দেহের।  

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950