গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

০৪ জুন ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০১:১২ PM
গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ

গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ © টিডিসি

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল আযহা প্রধান জামাত ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, আগামী শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং ৩য় জামাত সকাল সাড়ে ৮টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আবহাওয়া প্রতিকুলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সাড়ে ৮টা থেকে ৯টায় অন্যান্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, এবছরও জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হচ্ছে। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে চলছে সকল ধরনের প্রস্তুতি।

এ ঈদ জামাতে জেলা প্রশাসকসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নিবেন। পরে জামাতে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950