দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

০৩ জুন ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
পুশ-ইন করা হয় ভারতীয় বাংলাভাষী নগরিকদের

পুশ-ইন করা হয় ভারতীয় বাংলাভাষী নগরিকদের © টিডিসি ফটো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ১০ নাগরিককে পুশ-ইন করে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নগরিককে পুশ-ইন করা হয়েছে। অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ বাংলাদেশি ১০ জন নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবি আরও জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সূর্যপুর বিওপির ১১২৮-এর ৬এস-এর কাছ দিয়ে ১০ জনকে পুশ-ইন করা হয়। এখন পর্যন্ত তারা সূর্যপুর বিওপি ক্যাম্পে রয়েছেন।

এ ব্যাপারে বিজিবি-৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬