বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর, পরিচয় মিললো ফেসবুক পোস্টে

০২ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
বাস চাপায় নিহত পথচারী হবিবর রহমান হবি

বাস চাপায় নিহত পথচারী হবিবর রহমান হবি © সংগৃহীত

যশোরের শার্শায় দ্রুতগতির বাসের চাপায় হবিবর রহমান হবি (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে তার পরিচয় জানা না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্টের মাধ্যমে অবশেষে শনাক্ত হন তিনি।

আজ সোমবার (২ জুন) দুপুর ২টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিবর রহমান নাভারন থেকে মাহেন্দ্রযোগে কুচেমোড়ায় এসে নামেন। রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা একটি সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের দোকানদার ও পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভার গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করে। 

আরও পড়ুন: মে মাসে ৬০ ‘রাজনৈতিক সহিংসতা’র ৪৯টিতেই বিএনপির সংশ্লিষ্টতা: এইচআরএসএস

এদিকে, দুর্ঘটনার পর পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয় কয়েকজন তরুণ ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা পোস্টটি দেখে হাসপাতালে ছুটে এসে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটি পালিয়ে গেছে, তবে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬