তলিয়ে গেছে সংযোগ সড়ক, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

২৭ মে ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ © টিডিসি ফটো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের তিন উপজেলা—ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম রুটে ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাওর অঞ্চলে সড়কপথে যাতায়াত সহজ করতে ২০২০ সালে কিশোরগঞ্জ সওজ বিভাগের উদ্যোগে মিঠামইন-করিমগঞ্জ ও ইটনা-করিমগঞ্জ সড়কের বিভিন্ন নদীতে মোট ছয়টি ফেরি চালু করা হয়। এর মধ্যে মিঠামইন-করিমগঞ্জ সড়কে ঘোড়াউত্রা নদীর শান্তিপুর ঘাট এবং করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাটে দুটি ফেরি চলত। ইটনা-করিমগঞ্জ সড়কে ধনু নদীর বলদা ঘাট, শাখা নদীর বড়িবাড়ী ঘাট এবং করিমগঞ্জের চামড়া নৌ-বন্দরে আরও তিনটি ফেরি চালু ছিল। 

অষ্টগ্রাম থেকে বাজিতপুর উপজেলাগামী আরও একটি ফেরি চলাচল করত। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের নদ-নদীতে পানি বেড়ে যাওয়ায় এসব ফেরিঘাটের সংযোগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে জনসাধারণের চলাচল অনিরাপদ হয়ে পড়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করেই হাওর উপজেলা খ্যাত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার মানুষকে কিশোরগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে হবে। 

পানি পরিস্থিতি সম্পর্কে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রতিদিনই হাওরের পানির স্তর বাড়ছে। তবে এখনও নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।’

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘হাওরের নদীগুলোর পানি বেড়ে যাওয়ার ফলে ফেরিঘাটের সংযোগ রাস্তা পানির নিচে চলে গেছে। জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় মৌসুমের জন্য ছয়টি ফেরি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে ফেরিগুলোর পন্টুন খুলে সরিয়ে নেওয়া হবে।’

 

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9