ফেসবুকে গুজব ছড়িয়ে আতঙ্ক, সেনাবাহিনীর হাতে যুবক আটক

২৬ মে ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:২৩ AM
আটককৃত যুবক কামরুল হাসান

আটককৃত যুবক কামরুল হাসান © টিডিসি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত বছরের একটি বন্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্মিত হরিপুর-চিলমারী ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। 

আটককৃত যুবকের নাম কামরুল হাসান (২৫)। তিনি উপজেলার হরিপুর ডাঙ্গারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, কামরুল হাসান গত বছরের ভয়াবহ বন্যার সময় বানভাসি মানুষের দুর্দশার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। সম্প্রতি কোনো সতর্কতা বা ব্যাখ্যা ছাড়া তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, এলাকায় নতুন করে বন্যা শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং ভিডিও পোস্টকারীকে শনাক্ত করে আটক করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “পুরাতন বন্যার ভিডিও ফেসবুকে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করায় একজন যুবককে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

ট্যাগ: আটক
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬