টেকনাফে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার

২৬ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৮:৩৫ AM
গ্রেপ্তার আবদুল আলী

গ্রেপ্তার আবদুল আলী © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানব পাচারকারী একটি চক্রের মূলহোতা আবদুল আলীকে (৫২) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ।

গতকাল রবিবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মানব পাচার আইনে ৯টি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানব পাচারকারী একটি চক্রের মূলহোতা আবদুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মানব পাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬