টুঙ্গিপাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১৭ মে ২০২৫, ০৭:৪৫ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
শামছুল হক

শামছুল হক © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামছুল হক টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামছুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি।

ওসি আরও জানান, শামছুল হকের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (১৭ মে) তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬