এবার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

০২ মে ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:৩২ PM
বাংলাদেশ-ভারত সীমান্ত

বাংলাদেশ-ভারত সীমান্ত © সংগৃহীত

ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ পিপুলবাড়িয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল। তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফ’র গুলিতে রিয়াদ নামে একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

আরও পড়ুন: বিএসএফ ২ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার জেরে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হালকা বৃষ্টিতে ধানের জমিতে পানি জমে যায়। পরে পানি নিষ্কাশন করতে রিয়াদ সেখানে যান। জমিটি ভারত সীমান্তের কাছাকাছি। সেসময় ওপার থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে একটি ছররা গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ: সীমান্ত
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9