টেকনাফ থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

০১ মে ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ এলাকার নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নাফ নদীতে মাছ ধরার সময় চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো ড্রামের ভেলা ব্যবহার করে জেলেরা নাফ নদে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকাসহ তুলে নিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন জেলে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভে টানা ৩৪ দিনের মতো উত্তাল ফ্রান্স
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন কলেজ শিক্ষার্থ…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ নিয়ে সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় …
  • ২৫ অক্টোবর ২০২৬
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ
  • ২৫ অক্টোবর ২০২৬