টেকনাফ থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

০১ মে ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ এলাকার নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নাফ নদীতে মাছ ধরার সময় চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো ড্রামের ভেলা ব্যবহার করে জেলেরা নাফ নদে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকাসহ তুলে নিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন জেলে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬