কেইপিজেডে পাহাড়ধসে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু, আহত আরও ২

০১ মে ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
চট্টগ্রাম কেইপিজেড

চট্টগ্রাম কেইপিজেড © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুই স্কুল ছাত্র নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০১ মে) ভোরে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন স্কুল শিক্ষার্থী রোহান ও মিসবাহ। 

নিহতরা হলেন—আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবাহ। আহতরা হলেন মোস্তাক মিয়ার পুত্র সিয়াম ও আবুল কাশেমের পুত্র সিফাত। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধবার রাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘আমরা অনুমতি নিয়ে পাহাড় কেটেছি তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোন সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিচ্ছি।’

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9