মাস্ক পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

০১ মে ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

ঢাকার আশুলিয়ার শ্রীপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাতক শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার চিলগাছা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের মো. সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), ঢাকার আশুলিয়া থানার ভাদাইল পূর্বপাড়া গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলা ও থানার পবনারটেক (উত্তরপাড়া) মহল্লার মো. মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহের গৌরীপুর থানার পুলর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে মো. তুষার মিয়া (১৮)।

পুলিশ জানায়, তারা সবাই আশুলিয়ার ভাদাইল, পবনারটেকসহ আশপাশের এলাকায় ভাড়া থাকতেন। এ ছাড়া তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে পলাতক শেখ হাসিনা ফিরবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে মুখে মাস্ক পরা অবস্থায় এই সরকারের পদত্যাগ দাবি করে ঝটিকা মিছিল বের করেন।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9