কিশোরগঞ্জ হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ধানের কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত মোহাম্মদ অনোহল (৪৫) কাকটেংগুর গ্রামের বাসিন্দা মৃত মো. মহুরুদ্দীনের ছেলে। 

কাকটেংগুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে ধানের খলায় কাজ করতেছিলেন অনোহল। কাজ শেষে খলার পাশেই বেঁধে রাখা গরুটি আনতে যায় সে। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হন অনোহল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাড়ল পূজার ছুটি, টানা ৭ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরতের রঙে-রূপে মায়াবী এখন মাভাবিপ্রবি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মর্গের পচা গন্ধে অতিষ্ঠ শেকৃবি শিক্ষার্থীরা, বাড়ছে স্বাস্থ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২ দশক পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে:…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক ডট দ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬