পদ্মা নদীতে ভয়াবহ টর্নেডো, জলস্তম্ভ আকাশের দিকে

৩০ এপ্রিল ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
পদ্মা নদীতে টর্নেডো

পদ্মা নদীতে টর্নেডো © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় পদ্মা নদীতে হঠাৎ করে টর্নেডো দেখা গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া  ১ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পদ্মা নদীর মাঝ থেকে অনেকটা ফানেলের আকার ধারণ করে পানির স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে। ওই দৃশ্য দেখে কয়েকজন দৌড়ে দূরে সরে যাচ্ছেন। ধীরে ধীরে পানির স্তম্ভ অদৃশ্য হয়ে যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ নদীর পানির স্তম্ভ আকাশের দিকে উঠতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে চলে এই বিরল দৃশ্য। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

দ্য ডেইলি ক্যাম্পাসকে  ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় গতকাল আকস্মিক  টর্নেডোর সৃষ্টি হয়েছে। এর স্থায়িত্ব ছিল প্রায় ১০-১৫ মিনিট। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভে টানা ৩৪ দিনের মতো উত্তাল ফ্রান্স
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন কলেজ শিক্ষার্থ…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ নিয়ে সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় …
  • ২৫ অক্টোবর ২০২৬
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ
  • ২৫ অক্টোবর ২০২৬