মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত

৩০ এপ্রিল ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ইনসেটে মর্টার শেল

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ইনসেটে মর্টার শেল © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে একটি মর্টার শেল। পরে এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অর্ধশতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা থেকে কাজ শুরু করে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংস করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

বিস্ফোরণে সেলিম, হারেস, রশিদ, রফিজ, রেনু মিস্ত্রী, ফরিদ হোসেন, আব্দুল হান্নান, মানিক মিয়া, জলিল, মুক্তার হোসেন, আব্দুল গাফফার, সেলিম মিয়া, বারেকের বাড়িসহ গ্রামটির অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শব্দে আশিক নামে এক চাষির তিনটি গরু মারা গেছে।

এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে হানিফ মিয়ার জমিতে বাঁধ নির্মাণের জন্য মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আড়ালিয়া এলাকার শতাধিক বাড়ি-ঘর কেঁপে ওঠে। এতে অন্তত অর্ধশতাধিক ঘর-বাড়ি ও দোকানপাটের জানালা, টিনের চাল ও দেয়াল ভেঙে যায়।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেন, মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানোর পরে আশপাশের বাড়ি-ঘর কেঁপে ওঠে। এই ঘটনার পর উত্তেজিত জনতা আমাদের ওপর চড়াও হন। কেন আমরা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের মর্টার শেলটি দূরে কোথাও নিয়ে বিস্ফোরণ ঘটাতে বললাম না, সে জন্য তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, মর্টার শেলটি নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9