ফেনীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM

© টিডিসি ফটো

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ৮টার দিকে ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয় ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির মাথার অংশ কাটা পড়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬