বিএনপির কমিটিতে আ.লীগের অনুপ্রবেশ, বাতিলের দাবিতে বিক্ষোভ

২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ © টিডিসি ফটো

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের সহযোগীদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের সংগীতা মোড় শ্যামনগর-সাতক্ষীরা প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার অন্তর্গত ১৪টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গঠিত সার্চ কমিটিতে এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ৫ আগস্টের পূর্ববর্তী বিএনপির আন্দোলন-সংগ্রামে কোথাও ছিল না। বরং তাদের অনেকেই পতিত সরকারি দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সরাসরি সহযোগী হিসেবে পরিচিত। এই ধরনের কমিটি বিএনপির আদর্শ ও লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে।

বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ্ আল মামুন অপু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক হাসানুল কবির স্বপন, এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী। তারা বলেন, আমরা এই প্রহসনের সার্চ কমিটি মানি না, চাই অবিলম্বে এই কমিটি বাতিল করা হোক। প্রকৃত ত্যাগী ও আন্দোলনকারীদের নিয়েই সার্চ কমিটি গঠনের দাবি জানাই।

বিক্ষোভে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9