সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় আইনজীবীদের বিক্ষোভ

২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
আইনজীবীদের বিক্ষোভ

আইনজীবীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার এবং সাবেক সরকারের নিয়ন্ত্রিত দলীয় বিচারকদের অপসারণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাওার। সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ফোরামের সাবেক সদস্য সচিব এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জিপি এড. অসীম কুমার মন্ডল, বিশেষ পিপি এড. শেখ আলমগীর আশরাফসহ আরও অনেকে।

এছাড়া বক্তব্য রাখেন এড. মো. মোস্তফা জামান, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মো. নুরুল ইসলাম, এড. নুরুল আমিন, এড. মো. জিয়াউর রহমান, এড. সোহরাব হোসেন বাবলু, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. আবু সাইদ রাজা, এড. ফিরোজ আহমেদ, এড. শাহরিয়ার হাসিব, এড. আরিফুর রহমান আলো, এড. নজরুল ইসলাম ও এড. সাইফুল ইসলাম সোহেল। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আকবর আলী।

বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ। বিচার বিভাগের ক্ষতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়দানের মাধ্যমে গণতন্ত্রকে নস্যাৎ করার অন্যতম রূপকার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যেসব বিচারক দলীয় আনুগত্যে বিচার পরিচালনা করেছেন তাদেরও অপসারণ নিশ্চিত করতে হবে।

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬