শীত চলে গেলেও কম্বল পড়ে আছে চেয়ারম্যানের কার্যালয়ে

২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ

চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ © টিডিসি ফটো (কোলাজ)

শীতকালে হতদরিদ্রদের শীত নিবারণের জন্য সরকার কম্বল বরাদ্দ করে। স্থানীয় সরকার তা বিতরণ করে। কিন্তু মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্য বরাদ্দ হওয়া কম্বল বিতরণ না করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে শীতকালে কষ্ট হলেও বঞ্চিত হয়েছেন হতদরিদ্ররা।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র কম্বল বরাদ্দ দেওয়া হয়। শীত চলে গেলেও মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এখনো পড়ে রয়েছে এসব কম্বল।

স্থানীয় ব্যক্তি ও ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ নিজের পছন্দমতো ব্যক্তিদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। অবশিষ্ট কম্বল ইউনিয়ন অফিসের একটি কক্ষে ফেলে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, আমরা বারবার বলেছি শীত চলে যাচ্ছে, কম্বলগুলো হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু চেয়ারম্যান শীতার্তদের মাঝে তা বিতরণ না করে ইউনিয়ন অফিসে স্টক করে রেখেছেন। এটা একরকমের দায়িত্ব অবহেলা ও খামখেয়ালি।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ বলেন, চেয়ারম্যানের নলেজে সব থাকে না। কম্বল রয়েছে কি না খোঁজ নিয়ে দেখতে হবে। তবে থাকার কথা নয়।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, এ রকম করার তো কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে এটার ব্যবস্থা নিচ্ছি।

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9