‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের

২৮ এপ্রিল ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা

মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা © টিডিসি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। এ সময় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন তারা।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এই কর্মসূচি পালন করে।

এর আগে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হন। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন তারা। মানববন্ধন চলাকালে বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপ কার্যক্রম বর্জন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরাব গাজী, ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, পিবুল বিশ্বাস ও পিয়া হালদার।

বক্তারা বলেন, “আমাদের দুইটি সনদকে অবিলম্বে স্নাতক (পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে।” পাশাপাশি তারা আগামীকাল ঢাকায় আয়োজিত মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬