মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে আরাফাত (৯) নামে কওমি মাদরাসার এক শিক্ষার্থী  নিহত হয়েছেন। রবিবার (২৮এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার তিয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত আরাফাত তিয়শ্রী গ্রামের  আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে  আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায়  যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে বৃষ্টি  শুরু হয়। মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার  করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মদন থানার ওসি নাহিদ হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।  

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬