প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

২৭ এপ্রিল ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
উদ্ধারকরা বস্তু

উদ্ধারকরা বস্তু © সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ দুইটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের একটি ভবনের ৩য় তলা থেকে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তু ২টি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে। সঙ্গে সাদা একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীরা প্রথমে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বস্তু দেখতে পেয়ে আমাকে আবগত করে। আমি শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সঙ্গে গিয়ে বস্তুগুলো দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence