নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১০ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৩ AM
পুড়ে যাওয়া দোকান

পুড়ে যাওয়া দোকান © টিডিসি

নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে ১০টি দোকান ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া একটার দিকে নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো আলমগীর কবির ফার্মেসি, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া একটার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এগিয়ে এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি ওনারা আসার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, ‘আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।’

আরও পড়ুন: কুয়েট কর্তৃপক্ষের কাছে ছাত্রশিবিরের দাবি

স্থানীয় ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী সদর উপজেলার ইউএনও আঁখিনুর জাহান নীলা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলায় পাঠানো জন্য বলেছি। আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করব, ইনশাআল্লাহ।’

ট্যাগ: আগুন
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬