দুলাভাইয়ের বাড়িতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা

০৪ এপ্রিল ২০২৫, ১২:৫৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
তালতলী থানা

তালতলী থানা © ফাইল ফটো

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে পরকীয়া প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। তারা দু’জন আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ৪ নম্বর শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হাওলাদার বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। পরকীয়া প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের ডিভোর্সি লামিয়া বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পরকীয়া প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে যান ইকবাল হাওলাদার। বোন ও দুলাভাই ঢাকায় থাকায়, তাদের আদর-আপ্যায়ন করেন তাওই রহিম ডাক্তার।

পরে মেয়ের শ্বশুর বাড়িতে প্রেমিকাকে নিয়ে ছেলের যাওয়ার খবর জানতে পারেন ইকবালের মা হাজেরা বেগম। হাজেরা বেগম বেয়াইর বাড়িতে গিয়ে ছেলে ও তার প্রেমিকার সঙ্গে চিল্লাচিল্লি করেন। রাগে-ক্ষোভে ওই ঘরের পাটাতনে উঠে ওই প্রেমিক যুগল ঘরের রুয়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশের একটি টিম সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

তালতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬