ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। 

স্থানীয় স্বর্ণালী জানান, রাসেল ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে মারিয়ার বিয়ে হয়ে যায় এক শিক্ষকের সঙ্গে এবং একটি ছেলেও হয় তাদের। এ নিয়ে হয়তো হতাশায় ভুগছিল রাসেল। বুধবার সকাল ১১টার সময় খবর পাই রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইলে মারিয়ার সঙ্গে কথোপকথন চলছিল। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে।

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬