ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদবাজার

২৯ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
৫ টাকায় ঈদের বাজার তুলে দিচ্ছেন জেলা প্রশাসকসহ অন্যরা

৫ টাকায় ঈদের বাজার তুলে দিচ্ছেন জেলা প্রশাসকসহ অন্যরা © টিডিসি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মধ্যে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনটির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহারগুলো বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এ সময় প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে তুলে দেওয়া হয় এই ঈদ বাজার। এ ঈদ বাজারে ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু পেয়াজ, গুঁড়া দুধ, বিস্কুটসহ একটি করে মুরগি।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠন। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজার প্রদান করেছেন। তাদের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অসহায় মানুষের জন্য করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।

ট্যাগ: ঈদ
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9