নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের

২৭ মার্চ ২০২৫, ০১:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার © টিডিসি

নাটোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে (বনপাড়া-পাবনা) মহাসড়ক লালপুর উপজেলার গোধড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সুমাইরা খাতুন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে ছেড়ে আসা প্রাইভেট কারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকার  চালকের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

আরও পড়ুন: বুয়েটে প্রথমবর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭ হাজার ৮৫০ টাকা টাকা

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।নিহত শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাতনামা প্রাইভেট কার চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9