বুয়েটে প্রথমবর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭ হাজার ৮৫০ টাকা টাকা

২৭ মার্চ ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির লেভেল-১, টার্ম-১ এর নবাগত শিক্ষার্থীদের হলে সংযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ফি জমা দেয়ার স্থান, তারিখ ও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হল অফিসে ও বুথে সাক্ষাৎকার ও টাকা জমা নেওয়া হবে। প্রথমবর্ষে হলে উঠতে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রায় ২৭ হাজার ৮৫০ টাকা গুনতে হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেভেল-১, টার্ম-১ (নবাগত) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৯ এপ্রিল (বুধবার) ও ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট হল অফিসে এ সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবার আবাসিক শিক্ষার্থীদের ২৫ হাজার ৩৫০ এবং অনাবাসিক শিক্ষার্থীদের ১২ হাজার ৭৫০ টাকা সংশ্লিষ্ট হল অফিস বুথে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, আবাসিক হিসাবে ছাত্রদের হলে ভর্তির জন্য ২৫ হাজার ৩৫০ টাকা এবং এর সাথে এক মাসের মেসচার্জ ২ হাজার ৪০০ টাকাসহ মোট ২৭ হাজার ৭৫০ টাকার প্রয়োজন হবে।

আরো পড়ুন: শাবিপ্রবির প্রথমবর্ষে ভর্তির তারিখ ঘোষণা

ছাত্রীদের সাবেকুন নাহার সনি এবং স্বাধীতনা হলের আবাসিক হিসাবে ভর্তির জন্য ২৭ হাজার ৮৫০ টাকা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের হলে ভর্তির ফি’র টাকার প্রকৃত পরিমাণসহ অফিস বুথে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, হলে সংযুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদির জন্য সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করার জন্য হচ্ছে। শনি থেকে বুধবার (বিশ্ববিদ্যালয় ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বেলা ১টাপর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9