শাবিপ্রবির প্রথমবর্ষে ভর্তির তারিখ ঘোষণা

২৭ মার্চ ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী এপ্রিল থেকে নবীন শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচী ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোড নিয়ে নতুন নির্দেশনা

এর আগে ভর্তি পরীক্ষার ফলাফলে অসঙ্গতি ধরার পড়ার পর ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। প্রকাশিত ফলাফল সংশোধন করা না হলেও বাদ দেওয়া হয় ডুপ্লিকেট রোল। ওয়েবসাইটে বার্তায় বলা হয়েছে, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রকাশিত ফলাফলে কোনরূপ সংশোধন করা হয়নি। 

প্রকাশিত এ-১ ইউনিটের ক্রম তালিকায় ১২০০০ শিক্ষার্থীর ভর্তি রোল ছাড়াও কিছু শিক্ষার্থীর রোল দুইবার ছিল। রিভাইসড তালিকায় শুধু ডুপ্লিকেট রোলসমুহ বাদ দেয়া হয়েছে। গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬
এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ, অভিযুক্ত দুই বহ…
  • ০১ আগস্ট ২০২৬
বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬