চট্টগ্রামে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

২৬ মার্চ ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
খুটিতে আগুন

খুটিতে আগুন © সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পরপর চার থেকে পাঁচটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।  

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

স্থানীয় মো. মোহামিনুল ইসলাম কানন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অনুরোধ করা হয় এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি। 

ট্যাগ: আগুন
২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9