সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস

২৪ মার্চ ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫১ PM
আগুন জ্বলছে সুন্দরবনে

আগুন জ্বলছে সুন্দরবনে © টিডিসি

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে, ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে, নদীতে জোয়ার এলে তবেই পানি পাম্প করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা যাবে।

আজ সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘নদীতে পানি না থাকায় আমরা বাধ্য হয়ে অপেক্ষা করছি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোয়ার এলে পাম্প চালিয়ে পানি দেওয়া হবে।’

আরও পড়ুন: দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভানোর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু নদীতে ভাটা থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। জোয়ার আসলেই পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

পানি না থাকায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আশপাশের এলাকায় ফায়ার লাইন কেটে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করছেন।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬