বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি যুবক আহত

২২ মার্চ ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২১) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল বলেন, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন, তার বাম পায়ে দুটি গুলি লেগেছে। 

আহতের পরিবার বলছে, জাহাঙ্গীর সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়েছিলেন।

তবে স্থানীয় একটি সূত্রের দাবি, যে এলাকায় জাহাঙ্গীর আহত হয়েছেন সেখানে সীমান্তের চোরাকারবারিদের আনাগোনা আছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬