গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-প্রতিবাদ

২১ মার্চ ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি © টিডিসি

ফিলিস্তিনে ইসরায়লের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

জেলা শহরের বিভিন্নস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মসজিদের ইমাম খলিলুর রহমানসহ বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শান্তিপুর্নভাবে বসবাস করছে। অথচ ফিলিস্তিনে মুসলিমদের ওপর নির্বিচার গুলি করে হত্যা করা হচ্ছে।

অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

সরকারের সমালোচনা নেই, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক …
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬