পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত 

২১ মার্চ ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক  ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতির সন্ধ্যা ৬টার দিকে  কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন

এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে তার গ্রামের বাড়িতে  যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে তার  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি  আরও  বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9