অনলাইনে মোটরসাইকেল বিক্রির প্রতারণা, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০ মার্চ ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
প্রতারক চক্রের ছয়জনকে আটক করে পুলিশ

প্রতারক চক্রের ছয়জনকে আটক করে পুলিশ © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১৯ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল বারেক মুন্সি বাড়ির মো. আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন ওরফে রাকিব (২৪), একই বাড়ির দ্বীন ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম ফারহান (১৯), একলামপুরের কাশেম কন্টেকটার বাড়ির আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ওরফে রাহাদ (২২), সদর উপজেলার ভুলুয়া কলোনীর মো. লিটনের ছেলে মো. রিপন (২২), সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের ভূঁইয়া হাজী বাড়ির সাহেব উল্যার ছেলে শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও আলীপুরে ঈদের বাপের বাড়ির সুলতান আহমদের ছেলে মো. ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।

পুলিশ জানায়, ৭০ হাজার টাকা দামে টানা বাইক বিক্রি হবে বলে নোয়াখালী বাইক হাট নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয় বেগমগঞ্জের অন্তরপুর গ্রামের মো. জাকির হোসেন ওরফে রাকিব (২৪)। ওই পোস্টের সূত্র ধরে ফেনী সদরের ফরহাদ নগর গ্রামের শফিকের রহমানের (২০) সঙ্গে মোবাইল ফোনে ও মেসেঞ্জারে কথা হয় রাকিবের। একপর্যায়ে গত মঙ্গলবার সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার জন্য ভুক্তভোগী তার এলাকার আজিজুর রহমান মিলনকে (২০) সঙ্গে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভায় আসেন। তখন প্রতারক রাকিব তাদের বিজ্ঞাপনের মোটরসাইকেলটি দেখিয়ে দরদাম করেন। এরপর আসামি মো. জাহিদুল ইসলাম ফারহান, মো. রিপন, কামরুল হাসান ওরফে রাহাদ, শামীমুর রহমান ওরফে শামীম, মো. ফয়সাল ওরফে বুলেট বাবু ও বাদলসহ কয়েকজন আসামি পেছন থেকে এসে শফিক ও মিলনকে আটক করে ফেলেন।

পুলিশ আরও জানায়, ওই সময় আসামিরা তাদের চড়-থাপ্পড় মেরে তাদের সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। আসামিরা ভুক্তভোগীদের মোটরসাইকেল কেনার টাকা কোথায় রেখেছেন জানতে চাইলে তারা জানান টাকা নিয়ে আসেননি। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাদের অজ্ঞাত একটি স্থানে নিয়ে মারধর করে। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে এবং আসামি জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে আটক আসামিদের তথ্যের ভিত্তিতে দুই আসামির বাড়ি ও গাবুয়া বাজার হুন্ডা সার্ভিসিং সেন্টার থেকে ১টি সুজুকি জিক্সার, ১টি পালসার, ১টি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শফিক বাদী হয়ে থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তকালে জানা যায়, গ্রেপ্তার আসামিরা একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন সময় অনলাইনে কম দামে মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়াসহ চোরাই পণ্য বিক্রি করে আসছে।

রিকশাচালক হত্যার অভিযোগ: মধ্যরাতে উত্তরা রণক্ষেত্র, শপিং কম…
  • ১৬ মার্চ ২০২৬
মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ১৬ মার্চ ২০২৬
আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৬ মার্চ ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন…
  • ১৬ মার্চ ২০২৬
মিরপুরে শাড়ির গোডাউনে আগুন
  • ১৬ মার্চ ২০২৬
সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্ম…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence