চাকরির মেলা রোববার, ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ

০৬ আগস্ট ২০২২, ০৯:৫৯ PM
চাকরির মেলা

চাকরির মেলা © সংগৃহীত

রাজধানীতে চাকরি প্রার্থীদের জন্য ‘সেলস চাকরি মেলা’ বসছে। চাকরি তথ্যদাতা বিডিজবস ডটকম এই আয়োজন করতে যাচ্ছেন। 

আগামী রোববার (৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনের কনভেনশন হলে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে আরএফএল গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবেন। 

এ ব্যাপারে বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের চাহিদার বিষয়টি মাথায় রেখে এই মেলার আয়োজন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ৫০টির বেশি কোম্পানি ৩ হাজার সেলসম্যান নিয়োগের জন্য মেলায় অংশগ্রহণ করবেন। তারা আগ্রহীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি সরাসরি ইন্টারভিউ নেবেন।’

আরও পড়ুন : ভর্তিযুদ্ধ বৈষম্য: এক শিফটে ৭৪৭, অন্য শিফটে ২২২

জানা গেছে, আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, টিকে গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, সুপার স্টার গ্রুপ, প্যারাগন গ্রুপ, ডেলিভারি টাইগারসহ ৫০টি কোম্পানি চাকরি মেলায় অংশ নেবেন।

তবে মেলায় অংশগ্রহণ করতে হলে চাকরিপ্রার্থীদেরকে বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬