৪০ জন চিকিৎসক নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

০২ আগস্ট ২০২২, ০৪:৩৮ PM

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আবাসিক মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪০ জন চিকিৎসক নেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। 

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন এবং এলাইড)

পদসংখ্যা: ৪০

যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকা মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। শিশু মেডিসিনের ওপর কমপক্ষে এক বছরের প্রশিক্ষণ থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন ফি: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে।

আরও পড়ুন: স্নাতক পাসে বিডিজবস ডটকমে চাকরি

যেভাবে আবেদন:  আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট অথবা https://www.bshi.org.bd/ থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে পাঠাতে হবে। প্রার্থীদের সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬