ডিএমপিতে ২৪ পদে নিয়োগ, আবেদনের যোগ্য ৩৩ জেলার প্রার্থী

১৪ জুলাই ২০২২, ১১:৪২ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ আগস্ট পর্যন্ত অনলাইনে (dpe.teletalk.com.bd) আবেদন করতে পারবেন। দেশের ৮টি বিভাগের ৩৩টি জেলার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। তবে সকল জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

১) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩ জন
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত স্পিড
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা

২। পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়স: ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর
প্রার্থীর ধরণ: নির্ধারিত জেলার প্রার্থী
আবেদন: অনলাইনে (dpe.teletalk.com.bd)
আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২২ইং

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন

ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নারসিংদী ও শরীয়তপুর জেলা। 

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ জেলা। 

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, ও রাঙ্গামাটি জেলা। 

রাজশাহী বিভাগ: রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। 

রংপুর বিভাগ: লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা। 

খুলনা বিভাগ: খুলনা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা। 

বরিশাল বিভাগ: ভোলা জেলা। 

সিলেট বিভাগ: সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। 

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬
এনসিপির ৭ নেতাকে শোকজ
  • ২৮ এপ্রিল ২০২৬