সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা প্রায় ৪ লাখ

১৬ জুন ২০২২, ০৭:০৯ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ছবি

দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা প্রায় চার লাখ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্যপদের সংখ্যা তিন লাখ ৯২ হাজার ১১৭ জন। 

আরও পড়ুন: দেশে বাড়ছে করোনা, শনাক্তের হার ৫.৭৬ শতাংশ

ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের এ প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, ২০১০ সালে থেকে এখন পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির ক্যাডারে সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ৪২ হাজার ৪০জনকে নিয়োগের সুপারিশ করেছে। 

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬