পুলিশের এসআই নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ৯ মে

০১ মে ২০২২, ০৮:৩২ PM
পুলিশের এসআই নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ৯ মে

পুলিশের এসআই নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ৯ মে © সংগৃহীত

২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৯ মে থেকে ৯ জুন পর্যন্ত ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে। রবিবার (০১ মে) পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্য সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: স্ত্রী বলল, আমি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছি

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/বীর মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদেরকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

এর আগে, গেল বছরের ৮ অক্টোবর বাংলাদেশ পুলিশে শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে তিনটি জাতীয় দৈনিক এবং পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষা ৮ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9