মেঘনা গ্রুপে চাকরি, লাগবে মোবাইল-পিসি চালানোর অভিজ্ঞতা

০৩ মার্চ ২০২২, ০৮:২২ AM
মেঘনা গ্রুপ

মেঘনা গ্রুপ © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছ মেঘনা গ্রুপের অধীন মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস। প্রতিষ্ঠানটিতে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ/ টেরিটরি সেলস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/ টেরিটরি সেলস অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকে অধ্যয়নরত বা সম্পন্নরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

পূর্ববর্তী কোনো কর্মক্ষেত্রে ন্যূনতম এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিরেক্ট সেলস, রিটেইল স্টোর/শপস, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইন্টারনেট কানেকশন, মোবাইল, পিসি, ল্যাপটপ ও ওয়াইফাই সিগন্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে।

কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন: ১৪,০০০-১৫,০০০/-টাকা। এছাড়াও ট্রাভেল অ্যালাউন্স ৩০০০-৫০০০ টাকা। সেলস ইনসেন্টিভ ৫০০০-১০০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল, ২০২২।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬