বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ AM
চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে সমাবেশ

চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে সমাবেশ © সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধিসহ চার দফা দাবিতে শাহবাগে সমাবেশ করবেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। ইতিমধ্যে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়েছেন তারা।

চাকরিপ্রত্যাশীদের দাবিগুলো হলো- চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ, পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণ ও একদিনে একটি পরীক্ষা নেয়া।

গত ২৪ ফেব্রুয়ারি সমাবেশ করার কথা থাকলেও রাজধানীর বাইরের চাকরিপ্রত্যাশীদের অনুরোধে সেটি ২৭ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক মানিক রিপন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষেদের প্রধান সমন্বয়ক আল কাউসার, মুখপাত্র ইমতিয়াজ হোসেন, ঐক্য পরিষদের সমন্বয়ক রিগান ও রিমা।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ‍মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সমাবেশে সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। অনেকেই শাহবাগে চলে এসেছেন। জাতীয় জাদুঘরের সামনে প্রাথমিকভাবে অবস্থান করবো। সমাবেশ করবো।

আরও পড়ুন- চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মহাসমাবেশ ২৭ ফেব্রুয়ারি

এদিকে বয়স বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সে দাবি মানা হচ্ছে না। গত ১৬ জানুয়ারি রাজধানীর নীলক্ষেত মোড় ও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন।

চাকরিপ্রত্যাশীরা জানান, রাষ্ট্রপতি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সবার কাছেই দাবি নিয়ে গেছেন তারা। সবাই শুধু আশ্বাস দিয়েছে। এছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেটি এখনো পূরণ করেনি দলটি। আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই। তারা জানান, সরকারের উদাসীনতার কারণে চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বারবার পিছিয়ে যাচ্ছে।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950