ব্যাংক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন বুধবার

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটি

ব্যাংকার্স সিলেকশন কমিটি © টিডিসি ফটো

সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) তৃতীয় প্যানেলে (৪র্থ পর্যায়ে) ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে চাকুরীপ্রার্থীরা। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে এ কর্মসূচি পালন করবেন।

এদিন সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (জেনারেল)-২০১৭ তৃতীয় প্যানেলের চতুর্থ পর্যায়ের ফল অতিদ্রুত প্রকাশ করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি দিবেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ২০১৭ সালে ৭ সেপ্টেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রকাশিত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা ২৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। মেধা তালিকা ও প্যানেল থেকে নিয়োগ দেয়ার পর এখনও ৪০০টি পদ খালি আছে। আমরা যতটুকু জানি সেই সব শূণ্য পদে জনবল নিয়োগের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে ১৬তম নিবন্ধনধারীদের অনশন শুরু

চাকুরী প্রার্থীরা বলেন, কোভিড-১৯ এর কারণে প্রায় দুই বছর নিয়ােগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এ নিয়ােগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম হয়ে যাওয়ায় নতুন কোনো নিয়ােগ পরীক্ষায় আবেদনের সুযােগ নেই। তাই চাকরি প্রার্থীদের বয়স ও করােনার বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানাই।

তারা আরও জানান, আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসসি বরাবর তিনদফা আবেদন করেও কোন ইতিবাচক সাড়া পাইনি। আমাদের সমসাময়িক সময়ে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেয়া হলেও ৪০০ পদ খালি থাকা স্বত্বেও জেনারেল পদে নিয়োগ দেয়া হচ্ছেনা।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬